শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৩০ এএম, ২০২২-০৮-২৮
আব্দুস সবুর খান, টঙ্গী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যেগে অঞ্চল-১ এর কার্যালয় ও ৫৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। তিনি এখন বিশ্বের কাছে সেরা প্রধানমন্ত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন। আমরা অত্যন্ত ভাগ্যবান এমন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। আমরা সবসময় তার সুস্থতা কামনা করছি। তিনি আরো বলেন, আসাদুর রহমান কিরণ ৫ বার কাউন্সিলর ছিলেন, দুইবার ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্ব পালন করছেন। তিনি নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন। প্রধানমন্ত্রী যে হাজার হাজার কোটি টাকা দিয়েছেন সেবার মাধ্যমে মানুষের ঘরে পৌঁছে দিন।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর সেলেমান হায়দারের সভাপতিত্ব এবং গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভুইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লা, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, নুরুল ইসলাম নুরু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ মশিউর রহমান সরকার বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited